দৌলতপুর আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা/২০২৬ ইং অনুষ্ঠিত।
রবিউল আলম, দৌলতপুর, মানিকগঞ্জ প্রতিনিধি।
২ রা ফেব্রুয়ারি, রবিবার
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরে দৌলতপুর আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি দৌলতপুর উপজেলার স্বনামধন্য নির্বাহী অফিসার -
জনাব নাহিয়ান নুরেন। জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং ক্রীড়া মর্শাল প্রজ্জালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় জনাব নাহিয়ান নুরেন ছাত্রীদের ও অভিভাবকদের
উদ্দেশ্যে বিভিন্ন সাজেশন ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরোও উপস্থিত ছিলেন- জনাব মোঃ কমর উদ্দিন -অফিসার ইনচার্জ দৌলতপুর থানা এবং দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মো: মামুন মিয়া পলাশ সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকা - শাহিনা আক্তার।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন - স্কুলের শিক্ষক মন্ডলীগণ এবং শৃঙ্খলার দায়িত্বে - গার্ল ইন স্কাউট দল , গার্ল গাইড দলের ছাত্রীবৃন্দ।
সভার সভাপতিত্ব করেন - দৌলতপুর আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক -জনাব মোঃ রেজাউল করিম।
