দৌলতপুর আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা/২০২৬ ইং অনুষ্ঠিত।

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন   |   জেলার খবর


রবিউল আলম, দৌলতপুর, মানিকগঞ্জ প্রতিনিধি।


২ রা ফেব্রুয়ারি, রবিবার 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরে দৌলতপুর  আদর্শ  পাইলট উচ্চ  বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা ও নবীন বরণ  অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ  অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি  দৌলতপুর উপজেলার স্বনামধন্য নির্বাহী অফিসার  - 

জনাব নাহিয়ান নুরেন। জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং ক্রীড়া  মর্শাল প্রজ্জালনের মাধ্যমে  অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। 


প্রধান অতিথির বক্তৃতায় জনাব নাহিয়ান নুরেন ছাত্রীদের ও অভিভাবকদের 

উদ্দেশ্যে বিভিন্ন সাজেশন ও পরামর্শ  তুলে ধরেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  আরোও  উপস্থিত ছিলেন- জনাব মোঃ কমর উদ্দিন -অফিসার ইনচার্জ দৌলতপুর থানা এবং দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মো:  মামুন মিয়া পলাশ সহ  অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 


ক্রীড়া প্রতিযোগিতা ও নবীন বরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকা - শাহিনা আক্তার। 

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন - স্কুলের শিক্ষক মন্ডলীগণ  এবং  শৃঙ্খলার দায়িত্বে -  গার্ল ইন স্কাউট দল , গার্ল গাইড দলের ছাত্রীবৃন্দ। 


সভার সভাপতিত্ব করেন - দৌলতপুর আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক -জনাব মোঃ রেজাউল করিম।

জেলার খবর এর আরও খবর: