মানিকগঞ্জ-১ আসনে এস এ জিন্নাহ কবিরের বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত।

 প্রকাশ: ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন   |   জেলার খবর



রবিউল আলম,দৌলতপুর,মানিকগঞ্জ  প্রতিনিধি: 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ আসনের (দৌলতপুর, ঘিওর ও শিবালয়) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবিরের নেতৃত্বে এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে-

সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টায়। দৌলতপুর উপজেলা সদরে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের পূর্বে দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দৌলতপুর পি এস হাই স্কুল মাঠে এসে সমবেত হন।

বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একটি বৃহৎ মিছিল।

 এছাড়াও সমেতপুর,চকমিরপুর,  চরকাটারি, বাচামারা, খলসি, কলিয়া ধামস্বর জিয়নপুর সহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মাঠে এসে যোগ দেন।

গণমিছিলে দৌলতপুর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।


গণমিছিলটি দৌলতপুর পি,এস উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা হাসপাতাল রোড, চকমিরপুর, কালীবাড়ী, দৌলতপুর বাজারসহ দৌলতপুরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দৌলতপুর পি এস উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবির। তিনি বলেন, “মানিকগঞ্জ-১ আসনের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। জনগণের এই গণজোয়ার প্রমাণ করে, এবার ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এস এ জিন্নাহ কবির নিজেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম,

মো. শফিকুল ইসলাম শফিক (সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ ও সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপি),

অ্যাডভোকেট নুরুল ইসলাম কুন্টু (মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক),

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন,

মো: আনিসুর রহমান (দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক),

দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সেলিম হোসেন,

যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও রবিন আহমেদ সামান,

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোকছেদ, মো. মিলন হোসেন (সাবেক সেনা সদস্য) সহ আরও অনেক নেতাকর্মী।


গণমিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে বলেন, “এবারের জয় ধানের শীষের হবেই।”

জেলার খবর এর আরও খবর: