আসন্ন বদরগঞ্জ পৌরসভা নির্বাচন: দোয়া ও সমর্থন প্রত্যাশা মেয়র প্রার্থী আইনজীবী গোলাম রসুল বকুলের
বদরগঞ্জ প্রতিনিধি:
আসন্ন বদরগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন এডভোকেট গোলাম রসুল বকুল। তিনি আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
এ সময় আলোচিত বার্তা সাংবাদিককে দেওয়া বক্তব্যে এডভোকেট গোলাম রসুল বকুল বলেন, তিনি বদরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, উন্নত ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তর করতে চান। জনগণের সেবা এবং এলাকার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, “আমি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে বদরগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।”
