প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দৌলতপুরে দুর্গাপূজা উপলক্ষে বিএনপির উপহার বিতরণ

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন   |   জেলার খবর




মোঃ রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:


মানিকগঞ্জের দৌলতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১৯ অক্টোবর) দৌলতপুর উপজেলা বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘উপহার-২০২৬’ বিতরণ করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ শফিকুল ইসলাম শফিক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য।


এ ছাড়া উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, সাবেক সহসভাপতি মোঃ মতিন মাস্টার, জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, দৌলতপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রবিন আহমেদ সামান এবং সাবেক সেনাসদস্য ও বিএনপি নেতা মোঃ মিলন হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে মোঃ শফিকুল ইসলাম শফিক সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার।” এ সময় তিনি প্রধানমন্ত্রীর এই বাণী উল্লেখ করে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার এবং তাঁদের সর্বাত্মক সহযোগিতায় এগিয়ে আসার অঙ্গীকার ব্যক্ত করেন।


তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই মিলে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে। সব ধর্মের মানুষের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার কোনো বিকল্প নেই।


অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য এবং ধর্মীয় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।

ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

জেলার খবর এর আরও খবর: