এস এ জিন্নাহ কবীর-এর সাথে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা মতবিনিময় সভা অনুষ্ঠিত
রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর-এর আগমন উপলক্ষে দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এছাড়াও দৌলতপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি মহোদয়।
তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
সভায় উপজেলার সামগ্রিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
