বড়াইগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন   |   জেলার খবর


 (নাটোর) প্রতিনিধি:


নাটোরের বড়াইগ্রামে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় 

উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলহাজ্ব এম. লুৎফর রহমান,বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্যসচিব সরদার রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, মমিনুল ইসলাম ও আবুল খায়ের। রাখে উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

জাহিদ হাসান 

নাটোর

জেলার খবর এর আরও খবর: