দৌলতপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
এবারের জাতীয় সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল—
“করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ”।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটির কর্মসূচি শুরু হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোছা. জান্নাত আরা পারভীন হীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফর আল মুইজ এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রুহুল আমিন এবং অনুষ্ঠানটির সঞ্চালনায় দায়িত্ব ছিলেন- পরিসংখ্যান অফিসার মোঃ মনির উদ্দিন।
এ সময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালমান খান, দৈনিক দিনকালের প্রতিনিধি আমিনুর রহমানসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সমবায়ীদের মধ্যে ছিলেন বন্ধন বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও সাংবাদিক - মো. রবিউল আলম, যমুনা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির জাহিদুল ইসলাম, দোয়েল মহিলা উন্নয়ন সমবায় সমিতির কল্পনা রানী শীল, সুলতানা জাকিয়া ও প্রিয়াঙ্কা ইসলাম।
এ ছাড়া এ্যাড্রা বাংলাদেশের সুপারভাইজার তন্ময় রায় ও প্রকল্প ব্যবস্থাপক বীতা বড়ুয়া, পল্লী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান এবং উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আব্দুল করিম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা সমবায় কার্যালয়ের অডিট অফিসার মো. রুবেল ও অফিস সহকারী জেসমিন সুলতানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভার শুরুতে উপজেলা সমবায় কর্মকর্তা মোছা. জান্নাত আরা পারভীন হীরা, - সমবায় সমিতির ভূমিকা, কার্যক্রম ও বিভিন্ন তথ্য তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং সাধারণ মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
দিবসটির কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
