বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বদরগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি পদ থেকে অব্যাহতি চাইলেন হাবিবুর বকশী

 প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন   |   জেলার খবর


রংপুর প্রতিনিধি:


বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বদরগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে রংপুর জেলা কমিটির কাছে লিখিত আবেদন করেছেন হাবিবুর বকশী।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি জেলা কমিটির সভাপতি/আহ্বায়ক বরাবর এ আবেদন জমা দেওয়ার কথা উল্লেখ করেন।


আবেদনে হাবিবুর বকশী ব্যক্তিগত ও সাংগঠনিক সমস্যার কথা তুলে ধরেন। তিনি জানান, এসব কারণে বর্তমানে তাঁর পক্ষে সংগঠনের দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তিনি বদরগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


আবেদনে তিনি জেলা কমিটির প্রতি তাঁর অব্যাহতির আবেদনটি গ্রহণ করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।


এ বিষয়ে জেলা কমিটির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জেলার খবর এর আরও খবর: