মাদারীপুর-৩ আসনে ৫ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৩জন
মো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে (কালকিনি-ডাসার উপজেলা ও মাদারীপুর সদরের পাঁচ ইউনিয়ন) ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করা ৩ জন প্রার্থীই জামানত হারিয়েছে। নির্বাচনী বিধান অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়।
বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) দিবাগত রাতে ১৩৪টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে মাদারীপুর জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮৭ হাজার ৮০৬ জন। ১৩৪ টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯৬ হাজার ৭৬২টি এবং বাতিল হয়েছে ৪ হাজার ৪৭৫টি ভোট। সর্বমোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ১হাজার ২৩৭টি। ভোটদানের হার ছিল ৫১.৫৯ শতাংশ। নির্বাচনী বিধি অনুযায়ী জামানত রক্ষায় প্রয়োজন ছিল প্রায় ২৫ হাজার ১৫৪ ভোট।
ফলাফলে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোাওলানা আজিজুল হক পেয়েছেন ১৩ হাজার ৫৮ ভোট, বাংলাদেশ সুপ্রীম পার্টির নিতাই চক্রবর্তী একতারা প্রতীক পেয়েছেন ২ হাজার ৭ ভোট এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ এর মই প্রতীক পেয়েছেন ৩ শত ৬৩ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন পেয়েছেন ৯৬ হাজার ১৮৮ ভোট পেয়ে বিজয়ী হন দ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ৬৪৬ ভোট। দুই প্রার্থীর মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ১১ হাজার ৫৪২ ভোট।
