কালকিনিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

 প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন   |   রাজনীতি


মো. জিয়াউদ্দিন লিয়াকত, নিজস্ব প্রতিবেদক 

মাদারীপুরের কালকিনি উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২ মার্চ) কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা শাখার সভাপতি মাহাদী হাসান সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পর্ক বিষয়ক সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এস. এম. আজিজুল হক।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা জামিল হুসাইন। এছাড়া বক্তব্য দেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আ. রহমান সেরনিয়াবাত (আসলাম) এবং কালকিনি পৌর শাখার সভাপতি হাজী লুৎফর রহমান মুন্সি।

বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ব্যক্তি ও সমাজ জীবনে নৈতিকতা, সংযম ও ইসলামী মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

রাজনীতি এর আরও খবর: