সিরাজগঞ্জে ২৯৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেফতার

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন   |   জেলার খবর


সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে মাদক পরিবহনের সময় ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছে এসআরবি-১২ সদর কোম্পানি।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে সিরাজগঞ্জ সদর থানার তেলকুপি ঈদগাহ মাঠসংলগ্ন কাঠেরপুল থেকে চান্দাইকোনাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহনাজ বেগম জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা। এসআরবি সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে জয়পুরহাট সীমান্ত এলাকা থেকে বুপ্রেনরফিন ইনজেকশন সংগ্রহ করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।

জেলার খবর এর আরও খবর: