দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত

 প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন   |   সারাদেশ




মোঃ রবিউল আলম, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:


“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় দৌলতপুর উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলমান কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীরের। তবে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফর আল মুইজ, উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর ফিরোজ প্রমুখ।


বক্তারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খামার পরিচালনা এবং প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধিতে খামারিদের এগিয়ে আসার আহ্বান জানান।


অনুষ্ঠানে স্থানীয় খামারি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাদেশ এর আরও খবর: