হারিয়ে যাচ্ছে ব্রাজিলের ডগলাস কস্তা,

 প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৫:১৪ অপরাহ্ন   |   খেলাধুলা


স্টাফ রিপোর্টার

আউয়াল ফকির

ব্রাজিল এমন একটি দল যার প্রতিটি পজিশানের

 জন্য কয়েকজন করে ভালো মানের ব্যাকাপ প্লেয়ার থাকলেও, এখনো ভালো মানের নির্ভরযোগ্য কোনো ব্যাকাপের দেখা মেলেনি রাইট উইং পজিশানে।

ব্রাজিল কে এখনি রাইট উইং নিয়ে চিন্তা করতে হতো না যদি কস্তা ইঞ্জুরি মুক্ত সিজন শেষে করতে পারতো। 

কি নেই এই কস্তার মাঝে! শৈল্পিক দক্ষতার ড্রিবলিং, স্পেস ক্রিয়েট, বিগ চান্স ক্রিয়েট, অসাধারণ ক্রোস, মনোমুগ্ধকর ফিনিশিং, দুর্দান্ত গতি!

এই সব কিছুর সমন্বয়ে কস্তা ছিলেন একজন পরিপূর্ণ রাইট উইঙ্গার, যার অনুপস্থিত দল কে ভোগাচ্ছে ১৮ বিশ্বকাপ থেকেই।

১৮ বিশ্বকাপের সময় টাও তিনি ছিলেন সদ্য ইঞ্জুরি ফেরত, তিনি খুবই ইঞ্জুরি প্রবন হওয়ায় কোচ তিতে কোনো রিস্ক নেননি তাকে খেলিয়েছেন উইলিয়ানের সাব হিসাবে।

যখনি কস্তা মাঠে নেমেছেন তখনি পুরা মাঠের চিত্রই পাল্টে দিয়েছিলেন তিনি, তখন দুই উইং দিয়ে সমান তালে এটাকের বুলি ছরিয়েছে ব্রাজিল। 

এখনো মনে পরে তার সে দুর্দান্ত গতির কথা, তার গতির কারনেই ভক্তরা তাকে স্প্রিড স্টার বলে ডাকে।

কিন্তু আজ আর নেই সে চিরচেনা কস্তা! এক ইঞ্জুরি নামক অভিশাপ তাকে গ্রাস করে নিয়েছে। ব্রাজিল হারাতে বসেছে আরো এক অসামান্য প্রতিভা কে।

খেলাধুলা এর আরও খবর: