নেইমারের এবার ও যাওয়া হচ্ছে না বার্সোলোনাতে
স্টাফ রিপোর্টার
আউশাল ফকির
নেইমারকে নিয়ে সব সময়ই টানা পড়া লেগেই থাকে।
আর এবার ও তার বেশি কিছু না বলেই মনে হয় ।
গত মৌসুমে নেইমার পিএসজি ছেড়ে বার্সালোনাতে চলে যেতে চেয়েছিল। বার্সালোনাও তাকে নেয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। কিন্তু পিএসজির দাবীর কাছে হার মানতে হয় দুই পক্ষকেই।
সেবার হার মানলেও আগামী মৌসুমে আর হার মানতে রাজি নয় বার্সা। একেবারে ফিফাকে সঙ্গে নিয়ে নেইমারকে কেনার জন্য নামবে তারা এমন সংবাদও প্রচার হচ্ছিলো।
কিছুদিন ধরে সেই গুঞ্জনে ডাল পালা মেলেছে আরও অনেক। বার্সার সদ্য সাবেক সহ-সভাপতিও জানিয়েছে নেইমারের আসার সম্ভাবনা আছে।
তবে এমন পরিস্থিতিতে ডেইলি স্টার জানিয়েছে নেইমারকে ধরে রাখার শেষ চেষ্টাটাও করবে পিএসজি। সেটা হল এই তারকার বেতন তিন মিলিয়ন বাড়িয়ে নতুন চুক্তির অফার করছে তারা।
ডেইলি স্টার জানিয়েছে, পিএসজিতে নেইমারের বর্তমান বার্ষিক বেতন ৩৫ মিলিয়ন ইউরো। সেখানে আরও তিন মিলিয়ন বাড়িয়ে ৩৮ মিলিয়ন বেতনের অফারে নতুন চুক্তির প্রস্তাব নেইমারকে দিয়েছে পিএসজি।
