প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি নিলামে তুললেন মুশফিক।
প্রতিবেদকঃ টিপু সুলতান বিজয়
বছরের শুরুর দিকে দাবানলে পুড়ছিলো অস্ট্রেলিয়া। তখন দাবানলের ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়ে ছিলো অজি কিংবদন্তি শেন ওয়ার্ন নিজের টেস্ট ক্যাপটি নিলামে তুলে।
তার এক মাসের ভিতরেই আবার করোনার থাবায় পড়ে তার দেশটি। এবার করোনার ভয়াবহ পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে জস বাটলার। তার বিশ্বকাপ জয়ী জার্সি নিলামে তুলে।
পৃথিবীর এই সংকটময় মুহুর্তে বিভিন্ন দেশের বিভিন্ন পেশার মানুষ, খেলোয়াড়, ক্রিড়াবিদ গন নানা ভাবে অসহায় মানুষকে সাহায্য করছে।
এরই ধারাবাহিকতায় সাকিব আল হাসান একটি ভিডিও বার্তায় বলেন আমাদের দেশের প্লেয়ারদের উচিত এখন কিছু না কিছু জিনিস নিলামে তুলে মানুষকে সাহায্য করা।
বন্ধু সাকিবের আহবানে সাড়া দিয়েছে মুশফিকুর রহিম। তার প্রিয় প্রথম ডাবল সেঞ্চুরির ব্যাটটি এতো দিন খুব যত্ন করে রেখেছিলো। কিন্তু মানবতার কাছে তার প্রিয় বস্তুটি হার মেনে গেলো। তাই তো দেশের মানুষের সাহায্যের জন্য একটি ফান্ড গঠন করে তার প্রিয় ব্যাটটি নিলামে তুলবে। আর এই ফান্ডে যতটাকা হবে। সব অসহায় মানুষের কল্যানে দান করা হবে।
