সাকিবের সুপার ব্যাট ও আশরাফুলের দুটি স্পেশাল ব্যাট এবার নিলামে তুললো।
প্রতিবেদ,টিপু সুলতান বিজয় ঃ
মানুষ মানুষের জন্য এই মন্ত্রকে সামনে রেখে বাংলাদেশের এই দুঃসময়ে পাশে দাড়িয়েছে টাইগার ক্রিকেটাররা। মুশফিকের পর এবার আশরাফুল ও সাবিকের প্রিয় ব্যাট নিলামে তুললো।
২০১৯ বিশ্বকাপটা বাংলাদেশের জন্য যেমনই হোক না কেনো সাবিকের জন্য ছিলো অনবদ্য, অসাধারণ। তার ব্যটিং তান্ডবে ইংলিশ সবুজের বুকে কাপন ধরছিলো। তার এই সুপার সেশন আসরে ২ সেঞ্চুরি ৫ ফিফটি মোট ৬০৬ রান করে টাইগার পোস্টারবয়। তবে অবাক করার বিষয় পুরো আসর জুড়ে একটি ব্যাটে খেলোছিলো এই টাইগার অলরাউন্ডার। অতি প্রিয় ঐ ব্যাটি এখন নিলামে তুলতে চাচ্ছে সাবিক।তিনি জানান করোনা মোকাবেলায় তার এই সিদ্ধান্ত।
আর অন্যদিকে অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বকনিষ্ট সেঞ্চুরিয়ান মোহম্মদ আশরাফুল ইসলাম তার ঐ ব্যাট টি নিলামে তুলেছে,আর ২০০৫ সালে কার্ডিবে আস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের সেঞ্চুরির আবেদন ও কম নয়,ঐ দুইটি স্পেশাল ব্যাট নিলামে তুলতে চাচ্ছে টাইগার সাবেক এই অলরাউন্ডার।
এই মহা বিপদের সময় টাইগারদের এই মহান উদ্যোগ বাংলার মানুষ মনে রাখবে। জয় হোক মানবতার।
