মেসিকে নিয়ে চাঁদে যেতে চায় সাকিব আল হাসান।
ক্রিড়া প্রতিবেদ, টিপু সুলতান বিজয় ঃ
দেশের এই দুঃসময়ে অসহায় মানুষকে সাহায্য করার জন্য সাকিব নিজের অতি প্রিয় স্পেশাল ব্যাট টি নিলামে তুলেছিলো গতকাল রাতে।
অনলাইনে নিলাম চলাকালীন সাকিব আল হাসানকে এক ভক্ত প্রশ্ন করে। যদি কখনো সাকিব আল হাসানের চাঁদে যাওয়া সুযোগ হয়। আর শিশির ভাবি ছাড়া অন্য কাউকে নেওয়ার সুযোগ থাকে তাহলে সাকিব কাকে নিবে?
ভক্তের এই প্রশ্ন শুনে একটু মুচকি হেসে খুব দ্রুত উত্তর দেয় মেসি। কারণ সাকিবের চোখে সেরাদের সেরা মেসি। মেসি তার প্রিয় খেলোয়াড়। তাই স্ত্রী সাথে কাউকে নিয়ে চাঁদে যাওয়ার সুযোগ থাকলে, সেই সুযোগটা কাজে লাগাতে চায় প্রিয় খেলোয়াড় মেসিকে নিয়ে চাঁদে যেয়ে।
বাংলায় একটা প্রবাদ আছে রতনে রত্ন চিনে। বাংলাদেশের পোস্টার বয়, নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। তার প্রিয় প্লেয়ার বিশ্বসেরা ফুটবলার মেসি।
বিশ্বকাপের সুপার স্পেশাল ব্যাটি টি গতকাল রাতে নিলামে বিক্রি হয়েছে ২০ লক্ষ টাকা। আমেরিকার প্রবাসী রাজ নামে একজন এই ব্যাটটি কিনে নিয়েছে।
