রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত।
লিয়াকত হোসেন,রাজশাহী।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সুযোগ্য পুলিশ কমিশনার জনাব মোঃ হুমায়ুন কবির, বিপিএম,পিপিএম মহোদয়ের নির্দেশনার আলোকে এবং শাহমখদুম বিভাগের এডিসি (এসপি)মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের সহযোগিতায় গরীব-দুস্থদের মধ্যে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
এর ধারাবাহিকতায় শাহমুখদম থানা পুলিশের সহোযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন শাহ মখদুম থানার ওসি মোঃ সাইফুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স।
রাজশাহী ও এর আশপাশের মানুষ যখন গভির খাদ্য সামগ্রী সংকটে ভুগছেন তখন মহানুভবতার পরিচয় দিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
পর্যায়ক্রমে এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন শাহ মখদুম থানা পুলিশ।
