গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা ভাইরাস উপসর্গের ওষুধ নিয়ে বাজারজাত করতে চায় অভিজাত মার্কেটিং গ্রুপ
হাফিজুর রহমান কাশিয়ানী (গোপালগঞ্জ)।
করোনা ভাইরাস বিশ্বে মহামারি রুপ নেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে চলছে মৃত্যুপুরি।নেই কোন ভেকসিন বা কোন ঔষধ। থামছে না সংক্রমণ প্রতিদিন আক্রান্ত হচ্ছে শত শত মানুষ।
এসময়ে বাংলাদেশ সরকারের অনুমতি পেলে বাজারজাত করবে অভিজাত মার্কেটিং গ্রুপের তৈরীকৃত কালোজিরার তৈলদ্বারা তৈরি ঔষধ।
অভিজাত মার্কেটিং গ্রুপের চেয়ারম্যান ডাঃ সৈয়দ লিয়াকত আলি (পলাশ) বলেন, শতভাগ কালোজিরা, মধু, নিমসহ বিভিন্ন রকমের উপাদান দিয়ে তৈরি হচ্ছে ঔষধ। যা করোনা রোগীর রোগমুক্ত করার ক্ষমতা রয়েছে। করোনা সরকারের অনুমতি পেলে করোনা রোগীর চিকিৎসা করতে চায় এবং তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চায় অভিজাত মার্কেটিং গ্রুপ।
