এবার নিলামে ব্যাট তুলবেন মোসাদ্দেক হোসেন সৈকত
স্টাফ রিপোর্টার
আউয়াল ফকির
দেশের সব নামিদামি ক্রিকেটাররা তাঁদের নিজ, নিজ থেকে করোনার জন্য আর্থিক সহায়তা ও যার যার পছন্দের জিনিস গুলো নিলামে তুলছেন তখন কি বসে থাকা যায়।
আর সেই জন্যই এবার
২০১৯ সালের মে মাসে আয়ারল্যান্ডে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ দিয়ে প্রথমবারের মতো কোনো সিরিজে চ্যাম্পিয়ন হয়। ক্যারিবিয়ানদের বিপক্ষে সেদিন ফাইনালে বাংলাদেশ ছিলো কঠিন সমীকরণের মুখে। তবে অতিমানবীয় ইনিংস খেলে বাংলাদেশের জয়টাকে সহজ করে দিয়েছিলেন মোসাদ্দেক। সেই ঐতিহাসিক ইনিংস খেলা ব্যাটটি এবার নিলামে তুলবেন এই ডানহাতি ব্যাটসম্যান। যার পুরো অর্থ ব্যয় করা হবে করোনা আক্রান্ত ব্যক্তিদের কল্যাণে।
