ইতিহাসের সেরা প্লেয়ার রোনালদো নাজারিও বললেন মরিনহো।
স্টাফ রিপোর্টার,
আউয়াল ফকিরঃ
বর্তমান বিশ্বের সেরা দুই তারকা হলেন মেসি এবং রোনালদো। টানা ১৫ বছর ধরে তারা ফুটবল বিশ্বে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমান দিয়ে যাচ্ছে।
তবে সাবেক রিয়াল মাদ্রিদ ও বর্তমান টটেনহাম মরিনহো জানিয়েছেন তাদের থেকেও সেরা একজন তারকা আছে। তিনি হলেন রোনালদো নাজারিও।
মরিনহোকে প্রশ্ন করা হয় মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা? জবাবে মরিনহো চলে যান রোনালদো নাজারিওর দিকে। তিনি বলেন, ক্রিশ্চিয়ানো এবং মেসির আছে দীর্ঘ ক্যারিয়ার। তারা ১৫ বছর ধরে শীর্ষে অবস্থান করছে।
কিন্তু যদি আমরা প্রতিভা এবং স্কিল নিয়ে কথা বলি তাহলে তাদের ছাড়িয়ে যাবে রোনালদো নাজারিও। যখন সে বার্সাতে খেলত ববি রবসনের সঙ্গে, আমি ভাবতাম আমার দেখা সব খেলোয়াড়ের মধ্যে সে সেরা।
ইনজুরি তার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছে, নাহলে তার ক্যারিয়ার আরও অবিশ্বাস্য হতে পারত। কিন্তু ১৯ বছরে সে যে প্রতিভার ঝলক দেখিয়েছিল তা ছিল অন্যরকম কিছু।
