তামিমকে ছাড়িয়ে রেকর্ড বুকে নাম লেখালেন বাংলার তরুণ তুর্কি লিটন।
প্রতিবেদকঃ টিপু সুলতান বিজয়,
বাংলাদেশ আগেই ২-০ তে সিরিজ নিশ্চিত করেছিলো।কিন্তু নিয়ম রক্ষার শেষ ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে নেমেছিলো জিম্বাবুয়ে। তবে দিনটা যে বাংলার দমাল ছেলেদের তাই তো আফ্রিকান দেশটিকে নাস্তানাবুদ করে। একের পর এক রেকর্ড করে পাহাড় সমান টার্গেট দেয় জিম্বাবুয়েকে।
বৃষ্টি বাঁধায় ৫০ ওভারে ম্যাচ ৪৩ ওভারে নিয়ে আসে। ওভার কমিয়ে দেওয়াতে লিটন আগ্রাসী ভুমিকা নিয়ে খেলতে শুরু করে।তাকে যোগ্য সঙ্গ দেয় তামিম ইকবাল। এ দিনে ওপেনিং জুটি তামিম, লিটনের অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশর আগের সকল জুটির রেকর্ড ভেঙ্গে নতুন করে নাম লেখায়। তামিম, লিটনের রেকর্ড জুটিতে আসে ২৯২ রান।
অন্যদিকে ক্যারিয়ার সেরা ইনিংস তামিমের ১৫৮ রানকে টপকিয়ে লিটন করে ১৭৬ রান,যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ব্যক্তিগত সেরা অর্জন।
লিটনের এই ক্যারিয়ার সেরা ইনিংসে ১৪৩ বলে ১২৩ স্টাইক রেটে ১৭৬ রান,যার মধ্যে ৮ টি সিক্স ও ১৬ টি চার।
