করোনা মোকাবেলায় সরকারের পাশে দাড়ালো জাতীয় দলের ক্রিকেটাররা
প্রতিবেদকঃ টিপু সুলতান বিজয়
করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ববাসী। উন্নত দেশ গুলো এই করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে। বাংলাদেশে ও এই ভয়াবহ বিপদের আশঙ্কা। তাই সকলকে যার যার জায়গা থেকে এগিয়ে আসার আহবান করেছে মুশফিকুর রহিম। তিনি আরো বলেছে দেশকে একটা পরিবার চিন্তা করে, এই বিপদে সবাই সবাইকে সহযোগিতা করতে হবে। আল্লাহ নিশ্চয়ই আমাদের এই বিপদ থেকে মুক্তি দিবে ইনশাআল্লাহ।
তামিম ইকবালের উদ্যোগে সকল খেলোয়াড়ের এই মাসের বেতনের ৫০% দান করবে অসহায় মানুষের কল্যাণে। তারা সকলে মিলে ৩০ লক্ষ ১৫ হাজার টাকা সরকারকে দিয়েছে করানো মোকাবেলায় মানুষের সেবা করার জন্য।
বাংলাদেশর বেশির ভাগ দিনমজুর, তাদের এই বিপদের সময় সকলে পাশে দাড়াতে বলেছে মুশফিকুর রহিম। তিনি আরো বলেন এই মহামারী সরকারের একা মোকাবেলা করা সম্ভব না। তাই সকলের সচেতনতা ও সহযোগিতায় এই মুহুর্তে খুব প্রয়োজন। তাই যার যার সমর্থ্য মত ১০০/৫০০০ বা ১ লক্ষ টাকা দিয়ে অসহায় মানুষদের কল্যাণে এগিয়ে আসতে হবে।
ক্রিকেটারদের এই মানবিক উদ্যোগে অনেকে সাধুবাদ জানিয়েছে। তাদের এই দান মানবতার পরিচয় দিয়েছে। আমাদের ও সচেতন সক্ষম নাগরিক হিসাবে সরকারের পাশে থেকে এই মহা বিপদ মোকাবেলা করতে হবে। আমাদের অবহেলায় এই ভাইরাস ভয়াবহ রূপ ধারণা করবে। তাই আমাদের সবাইকে আগে থেকে সর্তক ও সাবধান হতে হবে।
