ছেলের প্রতিপক্ষ বাংলার ক্রিকেট কাপ্তান মাশরাফি

 প্রকাশ: ২৮ মার্চ ২০২০, ০৮:৪৫ অপরাহ্ন   |   খেলাধুলা


প্রতিবেদকঃ টিপু সুলতান বিজয়,

চলমান ভয়াবহ পরিস্থিতিতে দিশেহারা বিশ্ববাসী। করোনার থাবা থেকে নিজেকে ও দেশের মানুষকে নিরাপদ রাখার জন্য সকলকে জনসমাগম এড়িয়ে চলতে হবে। যতটা সম্ভব সকলকে নিজবাস ভবনে আবদ্ধ রাখতে হবে।


তাই তো একজন সচেতন নাগরিক হিসাবে বাংলার ক্রিকেট কাপ্তান মাশরাফি বিন মর্তুজা তার পরিবার নিয়ে হোম কোয়ারান্টাইনে আছে। এই মহামারীতে দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য সকলকে বাড়িতে থাকার আহবান করেছে ম্যাশ।


একজন বাবা মাশরাফি যখন বাড়িতে আছে, তখন সময়টা উপভোগ করার জন্য ছেলে সাহেলের সাথে ক্যারাম খেলে। যদি ও বাবা মাশরাফি তার ছেলের কাছে ইচ্ছেকৃত ভাবে হেরে যায়। কারণ কথায় আছে কিছু কিছু হার জয়ের থেকে বেশি আনন্দ বয়ে আনে। ব্যক্তিগত মাশরাফি তো এমনই বাংলার লাখো মানুষের আইডল।

খেলাধুলা এর আরও খবর: