জনপ্রিয় কমিডিয়ান কাইশ্যা আর বেঁচে নেই
প্রতিবেদকঃ টিপু সুলতান বিজয়
বর্তমান সময়ে খুব জনপ্রিয় চরিত্র কমিডিয়ান কাইশ্যা। বাংলাদেশে হাতে গোনা কিছু সংখ্যক মানুষ পাওয়া যাবে, যারা কি না কাইশ্যাকে চিনে না।
কাইশ্যা চরিত্রে অভিনয় করা আসল ব্যক্তিটির নাম কেন সিমুরা। জাপানের এই কমিডিয়ান বাঙালির মন জয় করে নিয়েছিলো তার অভিনয়ের মাধ্যমে। যদি ও এর পিছনে মুল ভুমিকায় ছিলো পাগলা ডিরক্টর নামে একটা ইউটিউব চ্যানেল।
এই চ্যানেলে কাইশ্যার অভিনিত ফানি ভিডিও গুলো বাংলায় ডাবিং করে খুব জনপ্রিয়তা লাভ করেছে।অনেকের অবসর সময় কাটে কাইশ্যার ফানি ভিডিও দেখে।
কিন্তু দুঃখের বিষয় এই বিশ্ব বিখ্যাত কমিডিয়ান আর আমাদের মাঝে বেঁচে নেই। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
তাই এই মৃত্যুতে কাইশ্যা ভক্তরা খুব দুঃখ প্রকাশ করেছে। বিশেষ করে ইউটিউব চ্যানেল পাগলা ডিরেক্টর পরিবার।
