প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করলেন বার্সেলোনা।

 প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৯ অপরাহ্ন   |   খেলাধুলা


থানা প্রতিনিধি মোঃ রিয়াজঃ

 নিজেদের প্রথম ম্যাচে শিরোপা লড়াইয়ে এগিয়ে থাকলেন লিওনেল মেসির দল বার্সেলোনা। বিশাল এক ব্যবধানে জয়ে ফিরলেন বার্সেলোনা ৪-০ গোলে উড়িয়ে দিলেন ভিয়ারিয়ালকে।


নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে বিশাল এক ব্যবধানের জয় পেয়েছে বার্সেলোনা।১৫ মিনিটে গোল দিয়ে  এগিয়ে রাখেন তরুণ সেন্সেশন আনসু ফাতি,৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সেই তরুণ সেন্সেশন আনসু ফাতি।


২৬তম মিনিটে জালের দেখা প্রায় পেয়েই যাচ্ছিলেন জর্দি আলবা। খুব কাছ থেকে তার শট কর্নারের বিনিময়ে ব্যর্থ করে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক সের্হিও আসেনহো।৩৫তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান ৩-০ করেন মেসি। বলে হাত ছোঁয়াতে পেরেছিলেন আসেনহো, কিন্তু জালে যাওয়া ঠেকাতে পারেননি। ফাতিকে ভিয়ারিয়াল অধিনায়ক মারিও ফাউল করায় পেনাল্টি পেয়েছিল বার্সেলোনা।


 বিরতির ঠিক আগে সৌভাগ্যের গোলে ব্যবধান আরো বাড়ায় বার্সেলোনা । ফাতির কাছ থেকে বল পেয়ে এগিয়ে যান মেসি, তার ক্রস  বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল ঢুকিয়ে দেন ভিয়ারিয়ালের পাউ তরেস। এতে নিজেদের মাঠে বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লিওনেল মেসির দল।দিনের অন্য ম্যাচে গ্রানাদাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে আতলেতিকো মাদ্রিদ। ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া ৩-১ গোলে কাদিসকে হারিয়ে শুরু করেছে লিগ।

খেলাধুলা এর আরও খবর: