রোনালদোর নতুন ঠিকানা হতে পারে পিএসজি

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২০, ০২:৪০ পূর্বাহ্ন   |   খেলাধুলা



স্টাফ রিপোর্টার,

আউয়াল ফকিরঃ

সারা বিশ্ব যখন করোনার মহামারির তোপে ঠিক তখোনী

বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত খবরে বলা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদো প্রত্যাশার চেয়েও তারাতারি জুভেন্টাস ছেড়ে দিবেন। করোনা ভাইরাসের কারণে যে আর্থিক ক্ষতি হয়েছে জুভেন্টাসের সেটা কাটিয়ে উঠার জন্যই রোনালদোকে ছেড়ে দিবে তুরিনের ক্লাবটি।

ক্রিশ্চিয়ানো রোনালদোকে রিয়াল মাদ্রিদ থেকে কিনেছিল জুভেন্টাস। দুর্দান্ত পারফর্মেন্সের কারণে এই তারকার সঙ্গে নতুন করে দুই বছর চুক্তি বাড়াতে কাজ করছিল দলটি। কিন্তু সেই মুহূর্তেই করোনা ভাইরাস এসে এলোমেলো করে দিয়েছে সবকিছু।

ক্রিশ্চিয়ানো রোনালদো যদি জুভেন্টাস ছাড়েই তাহলে দুটি ক্লাবেই যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। একটি হল তার পুরোনো ক্লাব ম্যানইউ এবং অন্যটি হল পিএসজি যারা সুপারস্টার কিনতে বেশ পারদর্শী।

ম্যানইউতে রোনালদো এখনো মর্যাদার আসনে বসে আছেন। ক্লাবটির ভক্তরা এখনো রোনালদোকে নিয়ে স্বপ্ন দেখে। সেই স্বপ্নে জোর হাওয়া লাগতে পারে এবার। তবে সেটা হবে যদি রোনালদো পুরোনো ঘরে যেতে চায় তাহলে।

অন্যদিকে যদি অবিশ্বাস্য কোন ইউটার্ন না হয় তাহলে পিএসজি আসছে মৌসুমে এমবাপ্পে এবং নেইমারের মধ্যে একজনকে হারাচ্ছে নিশ্চিত। সেখানে তারা ক্রিশ্চিয়ানো রোনালদোকে কেনার চেষ্টা করবেই।

এরবাহিরে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ রোনালদোকে ফেরাবে না। বার্সালোনা তো আরও আগেই ফেরাবে না। ইপিএলে ম্যানসিটিতেও যাবেনা রোনালদো। তাছাড়া ক্লাবটি ব্যান আছে দুই বছরের জন্য ইউসিএল থেকে।

অন্যদিকে বাকি আছে লিভারপুল এবং চেলসি। কিন্তু রোনালদোর মত তারকাকে তারাও হয়তো কিনতে চাইবে না। তাই রোনালদোর জন্য দুটি অপশন খোলা রয়েছে যদি ইতালিয়ান মিডিয়ার খবর সত্য হয় এবং রোনালদো নতুন ঠিকানা খুঁজে।

তাহলে কি রোনালদো  শেষ আশ্রয় হবে পিএসজি???

খেলাধুলা এর আরও খবর: