এবার কৌতিনহোর দাম নির্ধারিত হলো
স্টাফ রিপোর্টার, আউয়াল ফকির।
সারা বিশ্বে করোনা পরিস্থিতির মাঝেই দাম নির্ধারিত হল কৌতিনহোর।
ব্রাজিলিয়ান তারকা কৌতিনহোকে কি করবে সেটা বার্সার একটি মাথাব্যথা আগামী মৌসুমের জন্য। বর্তমানে লোনে থাকা এই বায়ার্ন তারকাকে আগামী মৌসুমেই আবার ফিরিয়ে আনতে হবে স্প্যানিশ দলটিকে।
বায়ার্নের সঙ্গে বার্সার চুক্তিতে কথা ছিল বায়ার্ন চাইলেই এক মৌসুম পর কৌতিনহোকে একেবারে কিনে নিতে পারবে। তবে দামটা ছিল ১০০ মিলিয়ন ইউরো।
বায়ার্ন এত দামে কৌতিনহোকে কিনতে রাজি নয়। তাই মাথাব্যথা বেড়েছে তার।
কৌতিনহোকে কেনার সঙ্গে ইংলিশ ক্লাব টটেনহাম, আর্সেনালের গুঞ্জন চলছিল।
এই দুটি ক্লাবের একটিতে কৌতিনহো আসতে পারে এমনটা প্রকাশিত হচ্ছিল গনমাধ্যমে।
তবে এই দুটি ক্লাবকে ছাড়িয়ে গেছে চেলসি।
তারা ইতোমধ্যে কৌতিনহোর সঙ্গেও কথা বলেছে বলা জানা গেছে।
এরমধ্যে বার্সালোনা কৌতিনহোকে কত টাকায় বিক্রি করবে সেটাও একটা কথা।
কেননা কৌতিনহোকে বিক্রি করেই তারা নেইমার বা অন্য যেসকল তারকাকে কিনতে চায় তাদের অর্থ জোগাতে হবে।
সেজন্য কৌতিনহোর দাম নির্ধারণ করেছে বার্সা এমনই খবর স্প্যানিশ গনমাধ্যমে।
জানাগেছে তারা কৌতিনহোর জন্য ৮০ মিলিয়ন ইউরো দাম নির্ধারণ করে দিয়েছে।
