এসআরবি-১২ তিন জেলায় সর্বহারা চরমপন্থী ৬৫ সদস্যের আত্মসমর্পণ
সিরাজগঞ্জ প্রতিনিধি :
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয় ন (এসআরবি) বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ রোববার এসআরবি-১২-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘সর্বহারা চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণ অনুষ্ঠান-২০২৬’। এতে তিন জেলার মোট ৬৫ জন চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণকারীদের মধ্যে সিরাজগঞ্জ জেলার ৭ জন,পাবনা জেলার ৪৫ জন এবং রাজবাড়ী জেলার ১৩ জন রয়েছেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মিস ফারজানা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো.আমিরুল ইসলাম খান আলীম।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,এসআরবি ফোর্সেসের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি মো.আহসান হাবিব পলাশ, বিপিএম-সেবা;রাজশাহী রেঞ্জের ডিআইজি,এসআরবি ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক; রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার; সিরাজগঞ্জ ও পাবনা জেলার জেলা প্রশাসক; সিরাজগঞ্জের পুলিশ সুপার এবং এসআরবি ফোর্সেসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।অনুষ্ঠানে চরমপন্থী সদস্যদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের উদ্যোগকে গুরুত্ব দেয়া হয়।
