ভাঙ্গুড়ায় এইচএসসির ফলাফলে শীর্ষে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন   |   জেলার খবর


সিরাজগঞ্জ প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে ধারাবাহিক ভাবে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ।

 বিগত বছরের মতো চলতি বছরেও প্রকাশিত ফলাফলে  প্রতিষ্ঠানটি উপজেলার কলেজগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী,উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের হলো, সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ৬১ দশমিক ৫৪ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী।উপজেলার ঐহিত্যবাহী সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স ডিগ্রি কলেজে পাসের হার ৩২ দশমিক ০৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন। মহিলা কলেজ ডিগ্রি ভাঙ্গুড়ায় পাসের হার ২৯ দশমিক ১৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন এবং, বি.বি. স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯ দশমিক ৬৪ শতাংশ; এ প্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ অর্জন করতে পারেনি।ফলাফলে পাসের হারের দিক থেকে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ এগিয়ে থাকলেও উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলেও শিক্ষার্থীদের সাফল্য কামনা করেছেন সংশ্লিষ্টরা।

জেলার খবর এর আরও খবর: