সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২০৭ শিক্ষার্থীর পাবলিক বিশ্ববিদ্যালয়-মেডিকেল-ইঞ্জিনিয়ারিংয়ে চান্স

 প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন   |   জেলার খবর


মোঃ আমির হোসেন নীলফামারী জেলা প্রতিনিধিঃ


নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এবছর প্রতিষ্ঠানটি থেকে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বমোট ২০৭ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে।


কলেজ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ভর্তি পরীক্ষায় মেডিকেলে ১৮ জন, মেডিকেল-সংশ্লিষ্ট অন্যান্য বিভাগে ২১ জন, ইঞ্জিনিয়ারিংয়ে ৫৬ জন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে ৭২ জন, মানবিক বিভাগে ৩১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ০৯ জন চান্স পেয়েছে।


এছাড়াও প্রতিষ্ঠানটির আরও অনেক শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েও নিজের পছন্দের বিষয় বিবেচনা করে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। অনেকে আবার স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছে।


শুধু মেডিকেল-ইঞ্জিনিয়ারিং নয়, প্রতিরক্ষা বাহিনীতেও সাফল্য দেখিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ক্যাডেট পদে চূড়ান্তভাবে মনোনীত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী।


এই সাফল্য উদযাপনে গত ১৭ অক্টোবর কলেজের নন্দন নির্ঝর অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।


এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ বলেন, এই অর্জন শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা ও অভিভাবকদের সহযোগিতার ফসল। তিনি সকল কৃতী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

জেলার খবর এর আরও খবর: