ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় বিদেশি নাগরিকের উপস্থিতি ৷আলোচনায় জাতীয় পার্টি
স্টাফ রিপোর্টার হাসিনুজ্জামান মিন্টু,
ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে এবার যুক্ত হলো এক ভিন্নমাত্রার ঘটনা। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে ইতালির এক নাগরিককে, যা স্থানীয়ভাবে বেশ কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার রাতের দিকে বালিয়াডাঙ্গী চৌরাস্তায় জাতীয় পার্টির উদ্যোগে বাদ্যযন্ত্রসহ একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ঠাকুরগাঁও–২ আসনের জাতীয় পার্টির প্রার্থী নূরুননাহার বেগমের পাশে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন ওই বিদেশি নারী।
পরবর্তীতে জানা যায়, তিনি ফ্লাভিয়া নামে একজন ইতালীয় নাগরিক এবং জাতীয় পার্টির প্রার্থী নূরুননাহার বেগমের পুত্রবধূ। পারিবারিক সম্পর্কের সূত্রে তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেন বলে সংশ্লিষ্টরা জানান।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এটি একটি ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, ঠাকুরগাঁও জেলায় জাতীয় নির্বাচনের প্রচারণায় এই প্রথম কোনো বিদেশি নাগরিককে প্রকাশ্যে অংশ নিতে দেখা গেল।
